চন্দ্রঘোনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার বিকাল ৪টায় চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল সঙ্গী ও ফোর্স নিয়ে চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহযোগিতা কমল সরকারকে (৪০) গ্রেপ্তার করে। কমল সরকার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকার এর ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২টি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চন্দ্রঘোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন