চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ১

 

 

রাঙ্গামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম চিগনী চাকমা(৬০)। এই ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন। তাদের বাড়ি রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান।

তিনি আরো বলেন, চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা যাত্রীবাহী নাম্বারবিহীন সিএনজি ও বাঙ্গালহালিয়া হতে ফেরিঘাটের দিকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন আহত হয়। সিএনজিতে থাকা ২ জন আহত যাত্রীকে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, হাসপাতালের আসার আগে পথে মধ্যে ঐ মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানান দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার , হেলপার ও ট্রাক থানা হেফাজতে আছে এবং চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চন্দ্রঘোনা, রাঙ্গামাটির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন