Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ আটক ১

teknaf pic yaba 03-03-15 copyস্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার সকালে পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টেকনাফ সদরের কায়ুকখালী খালে অভিযান চালায়। বিজিবি সদস্যদের দেখে একদল পাচারকারী ইয়াবাগুলো বেড়িবাঁধে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে। উদ্ধার প্যাকেটে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা সকাল সাড়ে ছয়টায় টেকনাফ সদরের হেচ্চার খালে অভিযান চালায়। ওই সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।

উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন