টেকনাফে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত


কক্সবাজার টেকনাফে বিএনপি নেতা কর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) আছরের নামাজের পর হ্নীলা ইউনিয়নের রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়াও দক্ষিণ হ্নীলার নয়াপাড়ায় সভাপতি নুরুল আমিন চৌধুরীর আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযার পূর্বে বেগম জিয়ার জীবনের স্মৃতি চারণ করে জানাজার মাঠে কথা বলেন, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, রংগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা নুরুল আলম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, হ্নীলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, টেকনাফ সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের, টেকনাফ উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, হ্নীলা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলম, টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য নাসির উদ্দীন সৌরভ, হ্নীলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মনির, দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, হ্নীলা দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবু বক্কর, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালু সদাগর, সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল মনজুর, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরু সদাগর, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আকতার হোসাইন কালু, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, হ্নীলা দক্ষিণ ছাত্র দলের সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবনেতা মাঈন উদ্দীন-১, মাঈন উদ্দীন-২, ছাত্র দলের বাবুল, আব্দুল্লাহ, সহ আরো অনেকেই।
এর আগে আছরের নামাজের পর মাদ্রাসা মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। পরে মৃত্যুর খবর শুনে রংগীখালী স্টেশনে বিএনপির কার্যলয়ে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত করা হয়।

















