টেকনাফে জহুর আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

fec-image

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া জহুর আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় নয়াপাড়া ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে টেকনাফ উপজেলার দুই শক্তিশালী ফুটবল দল রঙ্গিখালী অলস্টার ফুটবল দল ও শালবাগান ফুটবল দল অংশগ্রহণ করে।

খেলা শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী বলেন, মাদক ও অপহরণমুক্ত টেকনাফ গড়তে যুবকদের অংশগ্রহণের বিকল্প নেই। টেকনাফের বদনাম ঘোচাতে এ ধরনের খেলা জরুরি। দর্শকদের বিনোদন দিতে খেলোয়াড়দের সুন্দর খেলা উপহার দিতে হবে। সমাজে ছড়িয়ে দিতে হবে খেলাধুলার বার্তা। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আমিন চৌধুরী, জামাল সাদেক, ছৈয়দ আলম ও আহ্বায়ক ছৈয়দুল আমিন চৌধুরী প্রমুখ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কক্সবাজার রেফারি ফোরামের সদস্য জাহাঙ্গীর আলম, নাদিমুল ইসলাম ও সৈয়দ আজিম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, ফুটবল টুর্নামেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন