টেকনাফে ২ অপহরণকারী আটক, ৫ অপহৃত ব্যক্তি উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত হলেন, টেকনাফের মোঃ বেলাল (২০), মোঃ আনোয়ার ইসলাম (২১), মোঃ পারভেজ (১৭), আলী কদমের সিরাজুল ইসলাম (২৩), কুতুপালং, ক্যাম্প-১-এর নাজমুল হাসান (১৭) এবং আটক অপহরণকারীরা হলেন টেকনাফের মোঃ রফিক প্রকাশ মোটা রফিক (৩০) ও মোঃ ফারুক উদ্দিন মোর্শেদ (১৯)।
টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করে। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

উদ্ধার হওয়া ভিকটিম সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার হয়ে টেকনাফে ঘুরতে আসলে অপহরণের শিকার হয়েছি। অপহরণকারীরা হাত, চোখ বেঁধে পাহাড়ি আস্তানায় নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে। এসময় মোটা অংকের মুক্তিপণ দাবী করা হয়েছিল। টাকা না দিলে সাগরপথে মালয়েশিয়া পাচারের হুমকি দেয়। এদিকে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন