টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ২৫০ টন পেয়াঁজ আমদানী

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমার থেকে পেয়াঁজ আমদানী শুরু হয়েছে। ২৪ আগস্ট বিকাল পর্যন্ত টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে ২৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে। টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালেদ গতকাল শনিবার বিকালে উক্ত তথ্য নিশ্চিত করে জানান, আরও ৩ জন আমদানীকারকের ক্রয়কৃত ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানীর অপেক্ষায় রয়েছে। আমদানীকৃত পেয়াঁজ খালাসের পর দ্রুত ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে চালান হয়ে গিয়েছে বলেও তিনি জানান ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারী নির্দেশনা থাকায় বন্দর ও কাস্টমসের যাবতীয় কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন করে আমদানীকৃত এসব পেয়াঁজ দেশের বাজারে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ৪টি আমদানীকারক প্রতিষ্টান তথা সোনালী এন্টারপ্রাইজ, ইমতিয়াজ ট্রেডার্স, ট্রেড লিংক ও জেবি এন্টারপ্রাইজ উল্লেখিত পেয়াঁজ মিয়ানমার থেকে আমদানী করেছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আমদানীকৃত পেঁয়াজের প্রথম চালান টেকনাফ বন্দরে পৌঁছে। বর্তমানে টেকনাফের খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৭৮ টাকা হারে বেচা-কেনা হচ্ছে । মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানী করার ফলে টেকনাফসহ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমদানীকারকগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন