থানচিতে যৌথ বাহিনী অভিযানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

fec-image

বান্দরবানে থানচিতে যৌথ অভিযানে অস্ত্রসহ জৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়ার্লেস, ছুঁড়ি ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শেরকর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত ব্যক্তি, যৌথান বম (৫২), সে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিনদিন ধরে দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছে, যৌথান বমক কেএনএফের সহযোগী হিসেবে কাজ করতেন। সে কখনো কুলি হিসেবে আবার কখনো তাদের আস্তানায় প্রশিক্ষণ মাঠে যেতেন। তাকে এসবের কাজে জড়িত না হওয়ার জন্য বহুবার বারণ করেছি কিন্তু কথা শোনেননি। বরং আমাকে ধরিয়ে দিতে হুমকি দিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন