থানচিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, সাচিংপ্রু জেরী এগিয়ে


বান্দরবানের থানচির মোট ১৪টি ভোটকেন্দ্রে উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সংসদ নির্বাচনের ব্যালটেও বৈধ ভোট ৮ হাজার ৭২৪, বাতিল ভোট ৩৭৪ । ধানের শীষ মার্কার সাচিংপ্রু জেরী ৮ হাজার ২৫৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের আবু সাঈদ মো. সূজা উদ্দিন ৩১৬ ভোট, হাতপাকা প্রতীকের মো. আবুল কালাম আজাদ ৫৯ ভোট, লাঙ্গল প্রতীকের আবু জাফর মোহাম্মদ পেযেছেন ৯৫টি ভোট পেয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ২ হাজার ৬৮০ জন, ৪ হাজার ৬৫৪ ভোট ‘না’ ভোট দিয়েছে।
স্বতঃস্ফূর্তভাবে দুর্গম পাহাড়ি পথ, ভোটকেন্দ্রের দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে কিছু এলাকায় ভোটার উপস্থিতি কম হলেও ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
থানচি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, ভোটগ্রহণ পরবর্তী সময়ে কেন্দ্রভিত্তিক ফলাফল নিরাপদভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও সার্বিকভাবে সুশৃঙ্খল পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের কঠোর নিরাপত্তায় কেন্দ্রগুলোতে নির্বিঘ্ন ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, থানচি উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ১৯ হাজার ২০০। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশগ্রহণ করেন।

















