দামপাড়া বাস কাউন্টারে চুরি, রাজস্থলীতে ম্যানেজার গ্রেপ্তার


নগরীর দামপাড়ায় বাস কাউন্টারে সাড়ে ৫ লাখ টাকা চুরি করা এক ম্যানেজারকে রাঙামাটির রাজস্থলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. সেলিম (৩০)।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার গাইন্দা ইউপির আমছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। সেলিম দামপাড়ার শিলক লাইন এসি বাস কাউন্টারের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন পূর্বকোণকে বলেন, দামপাড়া শিলক লাইন এসির বাস কাউন্টারের সাড়ে ৫ লাখ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে সেলিম। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বাদি হয়ে গত ১৭ নভেম্বর তার বিরুদ্ধে খুলশী থানায় চুরির মামলা দায়ের করেন।
তিনি জানান, চুরির পর গত এক মাস ধরে রাঙামাটির রাজস্থলী উপজেলার পাহাড়ি এলাকা ২ নংগাইন্দ্যা ইউনিয়নের আমছড়ায় আত্মগোপনে যায় সেলিম। পরে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থাকে চট্রগ্রাম খুলশি থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে চুরির দায়ে একটু মামলা হয় মামলা নং ১৭/৩৫২ ধারা৩৮১ পেনাল কোড ।

















