দেশব্যাপী আওয়ামী লীগের মামলা তুলে নেয়ার কথা বলিনি : মির্জা ফখরুল

fec-image

দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানীমূলক মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, আজ ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেয়া হবে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ  বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে-যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানীমূলক মামলা করতে চাই না।

মির্জা ফখরুল বলেন, আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানীমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেবো। কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোন বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন