২০২৫ সালে বিএনপির মোট আয় ২২ কোটি

fec-image

২০২৫ সালে বিএনপির মোট আয় ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

দলের আয়ের উৎস সম্পর্কে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে পাওয়া সুদই বিএনপির আয়ের মূল উৎস।

তিনি আরও জানান, দলের ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ কোটি ১০ হাজার ৮৫৭ টাকা। ব্যয়ের খাত হলো: কার্যালয় পরিচালনা, পোস্টার/লিফলেট, রাজনৈতিক কর্মসূচি ও কেন্দ্রীয় খরচ। আর উদ্বৃত্ত আছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

এই বিএনপি নেতা বলেন, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে এই আয় ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি।স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন