নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গহীন জঙ্গল থেকে একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অন্তর্গত বাইশারী ইউনিয়নের ১২ নম্বর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক-এর নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইশারী এলাকার একটি গহীন জঙ্গলের ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন