নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
১১ বিজিবি সুত্র জানান,বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলকায় অভিযান পরিচালনা করে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান,“মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় থাকে।

















