নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

fec-image

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাড়ির বারান্দার মাটি খুঁড়ে অর্ধলক্ষ ইয়াবা উদ্ধার করলো ঘুমধুম বিওপির জোয়ানরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে ৩৪ বিজিবির বিশেষ অভিযানে এই ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার অধীনে ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান মাটির নিচে লুকায়িত অবস্থায় রয়েছে।

এরই প্রেক্ষিতে অদ্য ২৫ নভেম্বর, ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টার দিকে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল বর্ণিত এলাকায় সন্দেহভাজন বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। অবশেষে, ভোররাতে মধ্যম পাড়ায় বসবাসরত এনামের বাড়ির বারান্দায় মাটির নিচে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ৩৪ বিজিবি।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতে নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট-এর পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন