সীমান্তে তেলসহ সব ধরণের চোরাকারবার কঠোর হস্তে দমনের নির্দেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন বিওপির উদ্বোধন

fec-image

চোরাকারবারের জোন খ্যাত জারুলিয়াছড়িতে নবনির্মিত বিওপি উদ্বোধনকালে কক্সবাজার বিজিবির বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি বলেছেন, সীমান্তে তেলসহ সব চোরাকারবার
কঠোর হস্তে ঠেকাতে হবে। বিজিবির সকল সদস্যকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে স্ব-স্ব দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সবদেশে সাথে সব গোষ্টির সাথে যৌক্তিক অধিকার রক্ষায় আন্তরিক। তবে এদেশের স্বার্বভৌম রক্ষায় এক বিন্দু ছাড় দেবে না। এ লক্ষ্যে পৌঁছাতে সীমান্ত বিজিবিকে দৃঢতার সাথে কাজ করতে হবে। দেশের মান-মর্যাদা অটুট রাখতে প্রাণান্ত চেষ্টা করতে হবে। আর এলাকার সর্বস্তরের মানুষকে একই লক্ষ্যে বিজিবিকে সহায়তা করতে হবে। নচেৎ বিজিবির একার পক্ষে কোন কিছুই করা সম্ভব হবে না।

বুধবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১২ টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার-৪৬ হতে ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং পুরাতন (জারুলিয়াছড়ি বিওপি) বিওপি হতে ২ কিলোমিটার উত্তর পূর্বে সীমান্ত রোড়ের নিকটবর্তী স্থানে নবনির্মিত জারুলিয়া ছড়ি বিওপি উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস, এফআইজির ককসবাজারের লে. কর্নেল মাহবুব, ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, বুধবার উদ্বোধন হওয়া জারুলিয়াছড়ি বিজিবি এ বিওপি উদ্বোধন হওয়া অত্র সীমান্তে বিওপি দাড়ালো মোট ১৫ টি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন