নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৪র্থ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। কোন প্রার্থীর ভুল ত্রুটি বা ঋণ খেলাপী না থাকায় বুধবার সকল প্রার্থীকে বৈধতা দিয়েছে রির্টনিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত জামান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১২ জনকেই বৈধ বলে ঘোষণা করেছে রির্টানিং অফিসার।
চেয়ারম্যান পদে মো. শফি উল্লাহ, মো. নুরুল আলম, রফিক আহাম্মদ, তোফায়েল আহম্মেদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন, মির্জা হাবিব বেগ, ফরিদ আহম্মদ, মো. সোলায়মান, চোচু মং মার্মা, নুরুল আবছার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হামিদা চৌধুরী ও ওজিফা খাতুন প্রকাশ রুবি।
এদিকে তোফায়েল আহাম্মদের মনোনয়ন বৈধতা নিয়ে রির্টানিং অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন এক প্রার্থী। হাইকোর্টে চেয়ারম্যান পদে অপসারণের আরো ৬ মাস স্থাগিতাদেশ হওয়ায় তা বৈধতা দেন রির্টানিং অফিসার।



















