নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা দিলেন জামায়াত আমির

fec-image

নিজ দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

শফিকুর রহমান লিখেছেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা- কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।

তিনি আরও লিখেছেন, যদি কেউ এমনটি করেন- ধরে নেওয়া হবে, তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না।

সবশেষে জামায়াত আমির লিখেছেন, ধন্যবাদ।

জামায়াতের আমিরের দেওয়া পোস্টে এখন পর্যন্ত কমেন্ট করেছেন প্রায় সাড়ে ৫ হাজার। যার অধিকাংশই আমিরের এমন উদারতায় প্রশংসায় করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত ইসলামী, নির্দেশনা, শফিকুর রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন