পশ্চিবঙ্গে ওয়াকফ আইন জারি করা হবে না, মমতা ব্যানার্জির কড়া বার্তা

fec-image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ওয়াকফ আইন তার সরকার সমর্থন করে না এবং পশ্চিবঙ্গে এ আইন জারি করা হবে না।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।

‘আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের।’

‘আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দেয় না।’

‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দিবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আমার আবেদন।’

তিনি বলেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, ‘আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।’

‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’

এদিকে ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। শনিবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীরগুলিতে এক কিশোরসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া দেশটির শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই।

একই রাজ্যের মুজাফফরনগরে গত শুক্রবার জুমার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু দুই লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সূত্র: এনডিটিভি ও বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন