পাকিস্তান ও বাংলাদেশে হামাসের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় আতঙ্কে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত

fec-image

পাকিস্তান ও বাংলাদেশে হামাসের ক্রমবর্ধমান তৎপরতা ও ঘনিষ্ঠতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। হামাস নেতাদের এই দুই দেশে অংশগ্রহণ বা যোগাযোগ বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি।

ফিলিস্তিনের ইসলামী রাজনৈতিক দল হামাস নেতাদের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের যোগাযোগ বা নিবিড় ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও ইসরায়েল উভয় দেশের সরকারকেই সতর্ক থাকার আহবান জানান তিনি। বিষয়টিকে তিনি গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে বলেছেন, এই হুমকি মোকাবেলায় ভারত ও ইসরায়েল সরকারের আলোচনায় মাধ্যমে সম্মিলিত পদক্ষেপ নেয়া জরুরি।

ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই ডিজিটালের সাথে একান্ত আলাপচারিতায় ইসরায়েলের রাষ্ট্রদূত আজার এমন মন্তব্য করেন। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, “আমরা মনে করি এটি এমন একটি বিষয় যার বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত। হামাস যে এই অঞ্চলে- পাকিস্তান ও বাংলাদেশে যোগাযোগ স্থাপন করছে তা আমাদের সকলকে উদ্বিগ্ন করে তোলা উচিত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরায়েল, নিরাপত্তা, পাকিস্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন