পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

fec-image

পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের এক বিবৃতি যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়, এতে বলা হয়েছে, “পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে।”

আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।

ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (এমটিও) এর আগে জানিয়েছে, আজ সকালে কুয়েতের উপকূলে, উত্তর উপসাগরে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে।

এতে বলা হয়েছে, নোঙর করা একটি ট্যাংকারে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দেখা গেছে একটি ছোট জাহাজ ওই এলাকা ছেড়ে চলে গেছে।

“একটি কার্গো ট্যাংক থেকে পানিতে তেল আসছে যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। তবে অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।”

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, মার্কিন ট্যাংকার, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন