পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র্যালি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদর ও থানার মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পর সেখানে দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন জেএসএসের সভাপতি এবং জেএসএস নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক জনাব নিউ হ্লা মং মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবু রাখাইন। বিশেষ অতিথি ছিলেন মং মং মার্মা, মং থোয়াইহ্লা রাখাইন, সুমেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক কিরণ তঞ্চঙ্গ্যা, এবং মং বাশৈ তঞ্চঙ্গ্যা।
বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত উপজাতি সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

















