ফটিকছড়িতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

fec-image

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ধর্মপুর এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২টি শট গান, ১টি পিস্তল, ১টি এয়ার গান, ১টি ডামি পিস্তল, ১ রাউন্ড .৩০৩ ক্যালিবার এ্যামোনিশন, ১ রাউন্ড শটগানের এ্যামোনিশন, ৩ রাউন্ড শট গানের ফায়ারকৃত কার্তুজ, ৫টি ধারালো দা, ১টি বিদেশী চাকু, ১টি ড্যাগার, ৪ লিটার দেশীয় মদ উদ্ধারসহ দুইজন কে গ্রেপ্তার করে।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, গ্রেফতার, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন