বাংলাদেশের জেল থেকে জামিনে মুক্ত অন্তঃসত্ত্বা নারীকে ফেরত নেবে ভারত : সলিসিটার জেনারেল

fec-image

ভারত সরকার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নাগরিক সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তার ৮ বছর বয়সী ছেলেকেও ভারতে নেওয়া হবে, বুধবার দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।

সলিসিটার জেনারেল মেহতা আদালতে মন্তব্য করেছেন, নাগরিকত্ব সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের গুরুতর আপত্তি এখনো রয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট আগেই এই ছয়জনকেই ভারতের নাগরিক হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ দিয়েছিল।

এর আগে সুপ্রিম কোর্ট দুবার মৌখিকভাবে জানিয়েছিলেন, সোনালি খাতুনসহ বাংলাদেশে পাঠানো ছয়জনকেই ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তবে বুধবার কেবল সোনালি খাতুন এবং তার ছেলেকে মানবিকতার কারণে দেশে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সরকার। অন্য চারজনকে এখনো বাংলাদেশে থাকতে হবে। ভারতের আইনসংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর প্রকাশ করেছে।

সরকার পক্ষ জানিয়েছে, সোনালি খাতুন ও তার ছেলেকে প্রথমে দিল্লিতে আনার পরিকল্পনা ছিল। তবে আদালত নির্দেশ দিয়েছে, তাদের তার বাবার বাসস্থানের কাছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাখা হবে। জেলার স্বাস্থ্য দপ্তর সোনালি খাতুনের স্বাস্থ্যের দায়িত্ব নেবে, আর ছেলেকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

তাদের সবাইকে প্রথমে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল।

কয়েক মাস পরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত সোমবার, ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিনে এই ৬ নজনকে মুক্তি দেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন