বাঘাইছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু


রাঙামাটি বাঘাইছড়ির মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৮ কিলো এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (জানু) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন মোটরসাইকেল চালক। সে বাঘাইছড়ি গ্রামের মৃত বিরুভদ্র চাকমার ছেলে।
মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পৌর কাউন্সিলর মিঠুন চাকমা। মটরসাইকেল দূর্ঘটনার বিষয়টি বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবিরও নিশ্চিত করেন।
এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক ও সাব্বির আহম্মেদ নামে সিলেট মৌলভী বাজার হতে ঘুরতে আসা দুই যুবক আহত হয়েছে। সংবাদ পেয়ে ২০ ইসিবির সেনাবাহিনী তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ চক্রবর্তী নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

















