বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

fec-image

৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে তৈরি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় ধাপে সারাদেশের ১৪টি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে সকালে একযোগে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

এ সময় বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন প্রতিক্ষার পর দৃষ্টিনন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলাবাসী খুবই আনন্দিত। খুব শীঘ্রই সকলের অংশগ্রহণে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন