বান্দরবানে জিতেছে ধানের শীষ, হেরেছে ‘হ্যাঁ’ ভোট


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ জয়লাভ হলেও গণভোটের ‘না’ভোট কাছে হেরেছে ‘হ্যাঁ’ ভোট।
ধানের শীষ প্রতীক সাচিংপ্রু জেরী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রার্থী এমএস সুজাউদ্দিন পেয়েছে ২৬ হাজার ১৬২ ভোট। প্রায় ১ লাখ ১৫ হাজার ২৯৪ বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ জয়লাভ করেছেন।
অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭ ভোট ও ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬। হ্যাঁ ও না ভোট কাস্টিং হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল হয়েছে ১ হাজার ৮৫৬টি ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, পোষ্টালসহ ১৮৭ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৪১ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিএনপি মনোনিত (ধানের শীষ) প্রার্থী সাচিং প্রু জেরী জয়ী নির্বাচিত হয়েছেন।
এদিকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২৪৩৫ ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ টি ভোট।
জেলায় মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১১১। ভোট কাষ্টিংয়ের হার ছিল ৫৭.৩৫ শতাংশ।
সর্বশেষ এক আসনে দুটি পৌরসভা, সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সর্বশেষ ৩০০ নম্বর বান্দরবান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন ও ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার রয়েছে।
বান্দরবানের সাতটি উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্র মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম এলাকার হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে। ৩৪ টি ইউনিয়নের মধ্যে ২৫ ইউনিয়নের ৪৫৮ টি গ্রাম ভোট কেন্দ্র থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, এবারে এয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করেছে। তবে গণভোটে হ্যা ভোট চেয়ে না ভোট বেশী পড়েছে।

















