Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব

Bandarban pic-18.4.2017
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান জেলা শহরের কালাঘাটায় মঙ্গলবার ত্রিপুরা ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈসু উদযাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে বৈসু উৎসবের উদ্বোধন করেন।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট এবং ত্রিপুরা বৈসু উদযাপন পরিষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। বৈসু উৎসব উপলক্ষ্যে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ও লোকজ খেলাধুলা এবং গড়াইয়া নৃত্য পরিবেশন করে বিভিন্ন এলাকা থেকে আসা ত্রিপুরা শিল্পীরা।

উৎসবে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা এবং ত্রিপুরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন