বান্দরবান কারাগারে শীতবস্ত্র প্রদান
স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলা কারাগারের শীতার্থ কয়েদিদের জন্য শীতবস্ত্র প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ। সোমবার জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর হাতে শীতবস্ত্র, লুঙ্গি ও একটি ২১ ইঞ্চি টেলিভিশন হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সুধাংশু বিমল চক্রবর্তীসহ কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের অনুরোধে গত বর্ষাকালীন সময়ে পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ঘাট মেরামতের জন্য কাজল কান্তি দাশ ৫৪ ট্রাক ইট পৌরসভা মেয়রের নিকট হস্তান্তর করেন। এ সময় পৌর মেয়র জাবেদ রেজা ধন্যবাদ প্রত্র তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশের হাতে।
Facebook Comment


















