বিএনপি ক্ষমতায় এলে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে : দীপেন দেওয়ান

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচির” লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, “বিএনপি সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। অত্র অঞ্চলের মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে।

রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দীপেন দেওয়ানের সহধর্মিণী মিসেস মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সভাপতি কামাল আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, মহিলা সভানেত্রী প্রেমা তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা, সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

উপস্থিত বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি নতুন দিকনির্দেশনা, যা জনগণের ক্ষমতায়নের পথ উন্মুক্ত করবে।”

কর্মসূচি শেষে দীপেন দেওয়ান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় দোকানপাট ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন