ভেদাভেদ ভুলে দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার ( ২৯ মে ) নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে নির্বাচিত সরকারের এই যাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণকে সাথে নিয়েই সরকারের এই উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর সরল-সোজা ও অহংকারমুক্ত জীবনযাপনের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সরল-সোজা জীবনযাপন আমাদের অনুপ্রাণিত ও গভীরভাবে প্রভাবিত করেছে। অহংকারমুক্ত জীবনযাপনের এই অনন্য দৃষ্টান্ত আমাদের দেশের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার শক্তি যোগায়।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধরে রাখতে পারি। এই ত্যাগের চেতনাকে ধারণ করেই আমাদের দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

এ সময় তিনি চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকদের সচেতন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, পার্বত্য প্রতিমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন