মহেশখালীতে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি

fec-image

পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার দৃষ্টান্ত স্থাপন করায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মিন্নাত আলীকে পুরস্কৃত করেছেন মহেশখালী থানার (ওসি) আব্দুস সোলতান।

৫ জুলাই মহেশখালী থানা কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে এই পুরস্কার প্রদান করা হয়।

জানা গেছে, গ্রাম পুলিশ সদস্য মিন্নাত আলী তার ওপর অর্পিত দায়িত্ব পালনের সময় যে সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তা বাহিনীর জন্য গর্বের। তার এমন কাজের স্বীকৃতিস্বরূপ থানার ওসি তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান ছাড়াও থানার তদন্ত ওসি প্রতুল কুমার শীল এবং পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশের কর্মকর্তারা মিন্নাত আলীর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মিন্নাত আলীর এই অর্জনে স্থানীয়ভাবে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই মনে করছেন, একজন গ্রাম পুলিশের এমন স্বীকৃতি মাঠ পর্যায়ে দায়িত্বরত অন্যদেরও কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন