মহেশখালীতে ঘুষের টাকাসহ ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আটক


ঘুষের টাকাসহ মহেশখালী ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমানকে আটক করেছে দুদকের একটি দল। সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন-কানুনগো আবদুর রহমানের কাছ থেকে ঘুষ লেনদেনের দুই লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কানুনগো, দুদক, ভূমি অফিস
Facebook Comment

















