মহেশখালীতে পাহাড়ধসে আহতদের খোঁজ নিলেন ইউএনও, দিলেন চিকিৎসা সহায়তা


মহেশখালীতে টানা বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ধসে আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম আহতদের সাথে সাক্ষাৎ করেন । তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে টানা বৃষ্টিপাতের সময় পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার জন্যও সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment
















