মাইন বিস্ফোরণে এবার মিয়ানমারের নাগরিকের বাম পা বিচ্ছিন্ন

fec-image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এবার মিয়ানমারের নাগরিকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারে নাগরিক বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ সময় মাইন বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা নামক সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকেরর নাম তংচংগ্যা (১৯) সেই মিয়ানমারের মিডাক গ্রামের রাখাইন যুবক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে মিয়ানমারের রাখাইন এই যুবক সীমান্তের ওপারে মিয়ানমারে থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ করার সময়ে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলোমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রাখে। ফলে সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে প্রায় মাইন বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ওই  যুবকের আহতের বিষয় নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন