মাটিরাঙ্গায় বিজিবি`র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী ১টি পিস্তল সহ ২ রাউন্ড তাজা গুলি ও ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৪০ বিজিবি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর ) ভোরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের ২ রাউন্ড তাজা এ্যামুনিশন এবং ৩টি হাসুয়া (দা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য ১ লাখ ১ হাজার ৯ শ’ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবিয়টি নিশ্চিত করেছেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মুহা: শাহীনূল ইসলাম, পিএসসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জোন কমান্ডার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অত্র জোন ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে কলে জানান তিনি।

















