মা‌টিরাঙ্গায় ব্যাংকের তালা ভেঙে ম্যানেজারের ল্যাপটপ চুরি

fec-image

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সোনালী ব্যাংক শাখার মেইন গেইটের তালা ভেঙে ম্যানেজারের ল্যাপটপ চুরি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘ‌টে।

শাখায় চুরি হওয়ার বিষয়ে ব্যাংক ম্যানেজার মো. হা‌বিবুজ্জামান পার্বত্যনিউজকে জানান, মেইন ভল্টের তালা ভাঙতে পারেনি। তবে ল্যাপটপ চুরি করেছে। ড্রয়ার থেকে মাত্র ১ হাজার ৪৪০ টাকা চুরি করেছে। সি‌সিটি‌ভি তার কে‌টে‌ দিয়েছে চোর। সিসি টিভিতে চোরকে দেখা গেলেও তাৎক্ষণিক সনাক্ত করা যায়নি। রাতে অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) না‌মে দুই জন প্রহরি ডিউটি‌তে ছি‌লেন ব‌লেও জানান ম্যানেজার।

এ দিকে ঘটনা জানাজা‌নি হ‌লে ১৮ ফিল্ট রে‌জি‌মেন্ট আর্টিলা‌রি মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে. ক‌র্ণেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) কা‌জি ওয়া‌জেদ আলী, সিআইডি খাগড়াছ‌ড়ি প‌রিদর্শক পান্নালাল বড়ুয়, মা‌টিরাঙ্গা অ‌ফিসার ইনচার্জ মো. সা‌হেদ উদ্দিন ও সং‌শ্লিষ্ট ব‌্যা‌ঙ্কের ডি‌জি‌এম সাইফুর রহমান, সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চ কর্মকর্তা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ন। মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: সা‌হেদ উদ্দিন জানান, চু‌রির ঘটনায় কারো না‌মে মামলা হয়‌নি। বিষয়‌টি তদন্তাধীন র‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন