মাটিরাঙ্গায় শিক্ষার হার বাড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে : জেলা প্রশাসক


খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার সাদাত বলেছেন, পরিচয় যাই হোক, সকলের জন্য জেলা প্রশাসকের দরজা খোলা রয়েছে। ন্যায় ও যুক্তিসংগত দাবি-দাওয়া নিয়ে কথা বললে তা গুরুত্ব সহকারে দেখা হবে।
শিক্ষার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন, মাটিরাঙ্গায় শিক্ষার হার মাত্র ৪৪ শতাংশ। এই শিক্ষার হার বাড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা’র সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সময় জেলা প্রশাসন পাশে থাকবে। উপজেলার ১৯৬ জন মুক্তিযোদ্ধার যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে এবং দেশের সার্বিক বিষয়ে পরামর্শ কামনা করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার নিশ্চিত করেছে, আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। খাগড়াছড়িতে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহীম আধাহাম, পলাশপুর জোন (৪০ বিজিবি), যামিনী পাড়ায় জোন (২৩ বিজিবি) প্রতিনিধি, সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, কৃষি কর্মকর্তা সবুজ আলী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, জামায়াতের আমির আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, জাতীয় নাগরিক পার্টির সভাপতি নূর আলম, হেফাজতে ইসলামের আমির মাওলানা হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আমির হোসেন রনি, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল কাজী সলিম উল্লাহ, এবং হেডম্যান সাই লাফ্রু মারমা প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোল সভাপতি মাওলানা ইসলামী আন্দোলোন আমির মো: দেলোয়ার হোসেন,বাংলাদেশ খেলাফত মসলিশ জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজিসহ উপজেলার সকল দপ্তরের পদস্ত কার্ম কর্তা ও মান্য গন্য ব্যাক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
পরে মাটিরাঙ্গা দারুচন্না মাদ্রাসায় দুস্থ্য ও অসহায়দের মাঝে ঢেউ টিন ও কম্বল বিতরণ করেন নবগত জেলা প্রশাসক।

















