মাটিরাঙ্গায় সেনা অভিযানে বিপুল প‌রিমাণ কাঠ জব্দ

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ ক‌রেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন । জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২৭ হাজার টাকা।

গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে সোমবার রা‌তে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি এবং উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায় জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মুসলিমপাড়া এলাকায় অভিযান প‌রিচালনা ক‌রে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন