মালয়েশিয়া প্রবাসী উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু

fec-image

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে কক্সবাজারের উখিয়া উপজেলার জাফর আলম (৫০) নামে এক প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় হাজী পাড়ার বাসিন্দা শামসুল আলমের পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন জাফর আলম। সেখানে তিনি একটি নির্মাণ সংস্থায় ‘বিল্ডিং কনস্ট্রাকশন’ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। ঘটনা স্থলে মৃতু বরণ করেন।

জাফর আলমের এই আকস্মিক মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি উখিয়ার হাজী পাড়ায় পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার মরদেহ মালয়েশিয়া রাখা হয়েছে।

শোকাতুর পরিবারের সদস্যরা জাফর আলমের মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী-সন্তান ও এলাকাবাসী।স্থানীয় চাকরি

নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, কক্সবাজার, জাফর আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন