মিয়ানমারে পাচারকালে বাইকসহ পাচারকারী আটক

fec-image

মিয়ানমারে পাচারকালে ১টি মোটর বাইক জব্দ করল রামুর গর্জনিয়া ফাঁড়ি পুলিশের টহল দল। এ সময় শীতবস্ত্র, ভেনিটি ব্যাগ ও বহনকারী একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে গর্জনিয়া ফাঁড়ী পুলিশের নবাগত ইনচার্জ শোভন কুমার সাহার দিকনির্দেশনায় এসআই জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়নস্থ স্কুলপাড়া নামক স্থান থেকে একটি মোটরসাইকেল, ১৮০ পিস শীতের সোয়েটার, ৩০ পিস মহিলাদের ভেনিট ব্যাগ ও একটি মোটরসাইকেলসহ কচ্ছপিয়া ইউপির গোদাইয়াকাটা গ্রামে দুলালের ছেলে জিয়াবুল হক সেলিমকে আটক করতে সক্ষম হন।

এ অভিযানে সততা নিশ্চিত করে পুলিশের আইসি শোভন কুমার সাহা এ প্রতিবেদকে জানান, মালামালসহ আটক ব্যক্তিকে রামু থানায় প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন