রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমার আয়ের উৎস কৃষি

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ আসনে ছয়জন পুরুষ প্রার্থীর সাথে বিপ্লবী ওয়াকার্স পার্টির নারী নেত্রী জুঁই চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কৃষি পেশার সাথে জড়িত। তাঁর নামে ২০১৭ সালে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিলো। মামলাটি থেকে পরবর্তী সময়ে খারিজ পান। তাঁর  ৩০ শতকের একটি অকৃষি জমি রয়েছে যার অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ছিলো ২০ লাখ টাকা।

গত ২১ ডিসেম্বর ২০২৫ রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

৩৫ বছর বয়সী এ নারী বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। হলফনামায় উল্লেখ করেছেন, তিনি উচ্চ মাধ্যমিক পাশ। তাঁর স্বামীর নামে তিন একর জায়গা রয়েছে। অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ৩ কোটি টাকা।

হলফনামা অনুযায়ী বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার আয়ের একমাত্র উৎস কৃষি। কৃষি থেকে তিনি বছরে ৬০ হাজার টাকা আয় করেন। কৃষির পাশাপাশি ব্যবসা থেকে ৩০ হাজার টাকা, ফসলাদি বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করেন। এছাড়াও স্থাবর সম্পত্তি থেকে তিনি বাড়ি ভাড়া পান ৩০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর বাৎসরিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে জুঁই চাকমার নামে ৭০ হাজার টাকা নগদ টাকা রয়েছে। ব্যাংকে জমা আছে ১০ হাজার টাকা। তাঁর নামে ৫ ভরি সোনা রয়েছে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সোনার মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। তাঁর নামে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ইলেকট্রিক সামগ্রী, ১ লাখ মূল্যর আসবাবপত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের অর্জনকারী মোট মূল্য ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তাঁর স্বামীর নামে নগদ ২ লাখ ৪০ হাজার, আর্থিক প্রতিষ্ঠানে ৪ লাখ ১০ হাজার, ১ লাখ টাকা দামের একটি মোটরসাইকেল, ১ লাখ ২৬ হাজার ইলেকট্রিক সামগ্রী রয়েছে। সব মিলিয়ে তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পদের অর্জনকারী মোট মূল্য ৮ লাখ ৭৬ হাজার টাকা।

জুঁই চাকমার নামে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩০ শতক অকৃষি জমি, অর্জনকারী মূল্য ২০ লাখ টাকা, নিজ জায়গায় নির্মিত একটি টিন সেট ঘর মূল্য ৬ লাখ টাকা,
তাঁর স্বামীর নামে ৩ একর জায়গা, অর্জনকারী মূল্য ৩ কোটি টাকা, নিজ জমিতে নির্মিত আধাপাকা ৩টি  ঘর মূল্য ৬০ লাখ টাকা।

তাঁর নামে ২০১৭সালে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিলো। মামলাটি থেকে পরবর্তী সময়ে খারিজ পেয়ছিলো।

হলফনামা অনুযায়ী জুঁই চাকমা উল্লেখ্য করেছেন তিনি বছরে ১ লাখ ৫০ হাজার আয় করেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তিনি ৩৪ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন