Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি শহরে পঞ্চম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে তার পরিবার কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোজাম্মেল নামের এক যুবককে আটক করেছে।

বুধবার (২১মার্চ) ঐ কিশোরীকে মোজাম্মেল নামের এক যুবক ধর্ষন করে।

ভিকটিমের মা জানান, আমার স্বমী নেই। চারটি সন্তান নিয়ে মানুষের বাসায় কাজ করে দিনযাপন করে আসছি।

তিনি বলেন, অন্যান্য দিনের ন্যায় বুধবারও স্থানীয় হাসানের দোকানে নাস্তা আনতে যায় আমার পঞ্চম শ্রেনীতে পড়–য়া ছোট মেয়েটি। এসময় একটি পেয়াজ আনতে ঘরের ভেতরে ডেকে পাঠায় দোকানের কারিগর মোজাম্মেল। এসময় ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই পেছন থেকে দরজা বন্ধ করে আমার মেয়েকে ধর্ষণ করে সে। এসময় আমার মেয়ের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে মোজাম্মেলকে হাতেনাতে ধরে ফেলে। পরে কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, আটককৃত ধর্ষক মোজাম্মেল এর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সে তার বউ-বাচ্চা নিয়ে জেলা শহরের পুরান পাড়া এলাকায় এসে বেশ কয়েকমাস আগে থেকেই বসবাস করছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়–য়া জানান, বুধবার বিকেলে ওই কিশোরীকে মোজাম্মেল নামের একজন যুবক ধর্ষণ করেছে বলে তার পরিবার অভিযোগ এনে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে ওইদিনই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই যুবককে আদালতে হাজির করে জবানবন্দি নেয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন