Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী

1453042379

স্টাফ রিপোর্টআর:

রাঙ্গামাটির দরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে হাত বাড়িয়ে দিয়েছেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন। রবিবার রাঙ্গামাটি পৌরসভার প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি রিজিয়ন।

শীতার্ত মানুষে দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি।

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তার সেনাবাহিনী যেমন কাজ করে যাচ্ছে তেমনি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সেনাবাহিনী কখনোই কুন্ঠা বোধ করে না।

তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু কিছু কাজ হচ্ছে। তারই আলোকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ কষ্ট পাবে না। তাই সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় তাহলে এই প্রবল শীতে মানুষ একটু উষ্ণতা পাবে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়নের জি-টু আই তসলিম তারিক, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন