রাঙামাটিতে বড়দিন উপলক্ষে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মীয় পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার এই অনুদান বিতরণ করেন।

বিজিবি জানায়, যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি পরিবারের স্থানীয়দের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিজিবি, রাঙ্গামাট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন