Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙ্গামাটির লংগদুতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মো. শাহারুল আলম মারুফ (১০) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে লংগদু থানার পুলিশ।

শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকা থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়সূত্রগুলো জানিয়েছে।

নিহত শাহারুল আলম একই এলাকার মারুফ বাবু মিয়ার ছেলে।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার স্থানীয়রা খবর দিলে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটির লংগদুতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন