রামুতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

fec-image

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফরিদ (৪৫) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন