রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে ভাড়া নৈরাজ্যের অবসান

fec-image

নাইক্ষ্যংছড়ি-রামু-গর্জনিয়া বাজার সড়কের ভাড়া নৈরাজ্যের অবসান ঘটেছে। রামু উপজেলা প্রশাসন-পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক বনাম রামু সিএনজি সমিতির মধ্যকার এ বৈঠকে ভাড়া নৈরাজ্য সড়ক সংস্কার,মাদকসহ ৫ টি বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সোমবার (১ জুন) সকাল ১১ টায় এ বৈঠকে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান। সিএনজি সমিতির পক্ষে উপস্থিত ছিলেন
সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক ভূট্টু ও সহ-সভাপতি নজরুল ইসলাম সুমনসহ ৩/৪ জন।

আর পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক এর পক্ষে ছিলেন সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী,সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু,যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার,অর্থ সম্পাদক সাইদুজ্জামান,এস এম লুৎফুর কবির, আবুল শাহমা,নুরুল হাকিম,দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক এর উত্তাপিত অর্ধ ডজনাধিক দাবী নিয়ে ব্যাপক আলোচনা হয়। দাবীর মধ্য রয়েছে,গর্জনিয়া-কচ্ছপিয়া সহ ৪ ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা বাস্তবায়নে যাবতীয় কর্মকান্ড প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন, গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সড়ক উন্নয়ন এবং পরিবহন ভাড়া নৈরাজ্য থামানো,গর্জনিয়া বাজারের শৃংখলা ফিরিয়ে আনা,মাদক ও অনলাইন জুয়া বন্ধকরণে উদ্যোগ গ্রহণ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবস্থার দ্রুত উন্নয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ধৈর্যসহকারে এ সব দাবী দাওয়া শুনেন এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয় গুলো নিজের অবস্থান থেকে তুলে ধরার আশ্বাস দেন মিডিয়া নেটওয়ার্কের সদস্যদেরকে।

পাশাপাশি সিএনজি ভাড়া নৈরাজ্যকর বিষয়টি তৎক্ষনাৎ সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে হস্তক্ষেপ করে আগের আদলে স্বাভাবিক করে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জবাবে মিডিয়া নেটওয়ার্ক নেতৃবৃন্দ এতে কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে । একই দিন দুপুরে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার সাথেও স্বাক্ষাৎ করে মিডিয়া নেটওয়ার্ক নেতৃবৃন্দ। তিনিও গঠনমুলক যে কোন কার্যক্রমে আন্তরিক সহায়তার আশ্বাস দেন মিডিয়া নেটওয়ার্ককে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন