শেখ হাসিনার দোসর

অনেক আমলা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে : ফারুক

fec-image

শেখ হাসিনার দোসর অনেক সচিব-আমলা এখনো নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে।

জাতীয় নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেরিতে হলেও আপনারা ঘোষণা করেছেন রোজার আগে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন