অবশেষে সড়ক সংস্কারে কোঁদাল হাতে পানছড়ির ইউএনও, ওসি
দুলাল হোসেন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি-খাগড়াছড়ি সড়কটি খানা-খন্দে ভরপুর। কিছু কিছু স্থানে কুয়ো সমান গর্তে জমে থাকা পানির কারণে পায়ে পর্যন্ত হাঁটা যায়না। প্রশাসনের নীরব ভুমিকায় হতভাগ ভুক্তভোগীরা। তাই যাত্রী সাধারণের দূর্যোগের সঙ্গী হয়ে কোঁদাল হাতে সড়ক সংস্কারে নেমে পড়লেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুফিদুল আলম ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর।
জানা যায়, পানছড়ির সড়ক সীমান্ত কুড়াদিয়াছড়া এলাকা হইতে পানছড়ি বাজার পর্যন্ত রাস্তায় গর্তে জমে থাকা পানি ও ময়লাগুলো ড্রেনেজের মাধ্যমে নিজেরাই কোঁদাল দিয়ে কেটে নিষ্কাশনের ব্যবস্থা করে। এ সময় রাস্তার দু’পার্শ্বে উৎসুক জনতার ভীড় নামে। জানা যায়, ইউএনও/ ওসি মিলে প্রায় সত্তরটি গর্তের পানি নিষ্কাশন করে দেয়। জনস্বার্থে এ ধরনের একটি ব্যতিক্রমী উদ্যেগ উপজেলায় এই প্রথম বলে জানান উৎসুক জনতা।

খাগড়াছড়ি থেকে পানছড়ির দূরত্ব ২৫ কিলোমিটার যা অনায়াসে ৩০-৪০ মিনিটে অতিক্রম করা সম্ভব। কিন্তু রাস্তার বেহাল অবস্থা হওয়ার কারনে দুই ঘণ্টার অধিক সময় লাগে এই ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে।যাত্রীদের দূর্ভোগ চরমে।অপরদিকে গাড়ীর মালিকের সময় কাটে চরম দুশ্চিন্তায়,যে কোন সময় তাদের গাড়ী অকেজো হয়ে যেতে পারে।
উল্লেখ্য যে, কয়েক মাস আগে যোগাযোগ মন্ত্রী হঠাৎ করে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ঝটিকা অভিযান চালানোর কারনে এলাকাবাসী আশায় বুক বেঁদেছিল তাদের কষ্টের দিন শেষ হচ্ছে কিন্তু সে আশা অজো পূরণ হয়নি।



















